শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষন! যুবক আটক
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। একশ্রেণীর যুবক, কিশোর, কিশোরগ্যাংরা স্টেশনে বিশ্রামগার দখল করে বসে আড্ডা দিতে দেখা যায়। আবার কেউ চা-স্টল পান সিগারেট দোকান, মুড়ি চানাচুর দোকানে বসে আড্ডা বসতে দেখা যায়। প্রতিদিন শতশত যাত্রী এ স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় আন্তঃ নগর ও লোকাল ট্রেনে যাতায়াত করে স্টেশনে চুরি ছিনতাই সহ নানা অপরাধ হলেও কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন অপরাধ দৌরাত্ম্য বেড়েই চলেছে। কারো নিরাপত্তা নেই রেলস্টেশনে। এর পূর্বে অনেক রেলওয়ে পুলিশ ফাড়িতে ইনচার্জ দায়িত্ব পালন করার পর অপরাধ অনেক দমন ছিল পুলিশ ফাঁড়িতে কোনো দালাল চক্র কে বসতে দিতো না উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ নিয়ে অপরাধ দমন করতেন । এদিকে গত বুধবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্ত নগর ট্রেনে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ভুলে নেমে যায় এ-সময় কিশোরী বিশ্রামগারে আশ্রয় নিয়ে বসেছিল। প্রলোভন দিয়ে কিশোরীকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরী বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় নিরবে কাঁদতে থাকলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনা তথ্য গুলো খুলে বলে। পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে নিজগাঁও গ্রামের রায়হান মিয়াকে আটক করে রেল পুলিশ ফাড়িতে নিয়ে আসে। তখন পুলিশ ওই কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করায় । পুলিশ জানায়, এবিষয় টি নিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে ওই কিশোরী অভিভাবক আসার পর মামলা দায়ের করা হবে। বর্তমানে রায়হান মিয়া ও কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।



আপনার মতামত লিখুন