খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মিটফোর্ড ওষুধ মার্কেটে র‍্যাব ও ঔষধ প্রশাসনের অভিযান

ডা.খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
মিটফোর্ড ওষুধ মার্কেটে র‍্যাব ও ঔষধ প্রশাসনের অভিযান

রাজধানীর মিটফোর্ড এলাকায় ওষুধের বাজারে অভিযান চালিয়ে চার লাখ ১০ টাকার অনিবন্ধিত ওষুধ, ইনসুলিন জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‍্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব ১০ এর সিনিয়র এএসপি (অপারেশন ও মিডিয়া) তাপস কর্মকার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম গোলাম কিবরিয়া খান, মো. মুহিদ ইসলাম, রেহান ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম, মো. হাসিব, দেওয়ান আশিক ও বিসিডিস’র কেন্দ্রীয় পরিচালক মো. জসিম উদ্দিন।

র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, “মোট আটটি দোকানে চার লাখ ১০ হাজার টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া গেছে। উনারা বিভিন্ন ধরনের অনিবন্ধিত ইনসুলিন, কিডনি রোগের ওষুধ অবৈধভাবে বিক্রি করছিল। এছাড়া কয়েকটি দোকানের লাইসেন্স ছিলো না। একই সঙ্গে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করায় আইনে আওতায় আট প্রতিষ্ঠানকে চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এ সময় স্থানীয় ওষুধ দোকানীদের মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, অনিবন্ধিত ওষুধ বিক্রির বিষয়ে তারা অবগত নয়। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড তারা নিজেরাই ব্যবস্থা নিবেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।