ইউমব’ এর কেন্দ্রীয় কমিটির সাথে কেন্দ্রীয় ‘ড্যাব’ এর সৌজন্যে সাক্ষাৎ
মেডিকেল রিলেটেড প্রায় ২৭ টি সংগঠনের একত্রিত প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ সংক্ষেপে – ইউমব।
সকল চিকিৎসক সংগঠনের ঐক্যের প্রতীক ইউমব এর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ডা. মঈন উদ্দিন চিশতী, নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোঃ হেমায়েতউল্লাহ আকাশ এবং প্রতিষ্ঠা সভাপতি ডা. মোবারক হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত সাক্ষাতে ড্যাব নেতৃবৃন্দকে তারা ইউমব এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
ভবিষ্যতে চিকিৎসকদের স্বার্থে ইউমব তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং ড্যাব ইউমব এর কার্যক্রমে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।



আপনার মতামত লিখুন