জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর এজিএম অনুষ্ঠিত
পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল ), সিলেট এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৭:০০ ঘটিকায় কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জনাব জিয়াউল হক, অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ড রুম, পেট্রোসেন্টার, ৩ কাওরান বাজার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান, শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানি ৩৮১৭.২২৬ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭২৮৬.১১ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি Debt Service Liability (DSL), ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ২৩০.৩৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।



আপনার মতামত লিখুন