আসন চূড়ান্ত বিএনপির, শিগগিরই ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই সর্বশেষ সিদ্ধান্ত রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত করবে। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ তালিকা জানানো হবে। বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠসূত্র বলছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। দলের প্রার্থী ও যুগপতে যুক্ত শরিকদের সঙ্গে আসনমীমাংসাও সেরে নিয়েছেন নেতারা। কাল সোমবার ঘোষণা হতে পারে।
একটি জোটের প্রধান বলেছেন, বিএনপি আসন ছাড়ছে না। কারণ, বিএনপি পুরো নির্বাচনে মেজরিটি নিয়ে সরকারে আসতে চায়। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের বিজয় নিয়ে সন্দেহ আছে, তাই অনেকে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা করবেন। ইতোমধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ১২ আসন থেকে প্রত্যাশী সাইফুল হক জানান, তিনি আশা করছেন, ঢাকা ১২ তে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না।



আপনার মতামত লিখুন