নিলয় প্লট ওউনারস সোসাইটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুরের নবোদয় হাউজিংয়ের নিলয় এলাকায় নিলয় প্লট ওউনারস সোসাইটির বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক দীপ্তি রাণী হাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি।
সভায় গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে দীপ্তি রাণী হাজরা একটি নিরাপদ ও পরিচ্ছন্ন কমিউনিটি গড়ে তুলতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ডা. আশিস কুমার সাহা, অবসরপ্রাপ্ত পরিচালক (MIS, DGHS) মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সভায় সাধারণ সদস্যরা নিলয়-নবোদয় হাউজিং এলাকায় মাদক, বেপরোয়া মোটরসাইকেল চলাচল ও শব্দদূষণের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



আপনার মতামত লিখুন