খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম শরীফ,  কালিয়াকৈর প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনাধ ও সুষ্ঠ করতে বংলাদেশ আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  দেশের গুরুত্বপূর্ণ কর্ম ও জটিল সময়ে আনসার বাহিনী গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। সোমবার (১২ জানুয়ারি)  সকাল সাড়ে ১১ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত ৪১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ২১ তম মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব  কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমরা দেখেছি দেশের শহর থেকে গ্রাম প্রতিটি স্থানেই জনগনের জানমালের নিরাপত্তা, সরকারি সম্পদ রক্ষায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। এ বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ ও উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় কাজ করে। অতীতে দেশের যতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও এ বাহিনী সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এছাড়াও পাহাড়ি অঞ্চল, সীমান্ত রক্ষায়, সরকারি হাসপাতাল, বিমানবন্দর টুরিস্ট জোনে এ বাহিনীর অবদান রয়েছে।  তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সরকারি ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সঞ্জীবন প্রকল্প দেশের ১২ জেলার ১২টি উপজেলায় চালু হয়েছে।  বিভিন্ন দফতরের সাথে সমঝোতার মাধ্যমে এ বাহিনীর সদস্যদের যাতে দক্ষ জনশক্তিতে রুপান্তর হতে পারে ও  দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে জনশক্তি রপ্তানির কার্যকর হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এর আগে সকাল সাড়ে দশটায় আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গ আলম চৌধুরী। পরে লাল গালিচায় সুসজ্জিত জিপে প্যারেড পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ, অতিরিক্ত মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মামুনুর রশিদসহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।