খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক

অমুলেন্দু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
শ্রীপুরে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই সনদের ওপর গণভোটে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না এই কঠোর বার্তা দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। মঙ্গলবার সকাল থেকে এই পরিদর্শনে ভোটগ্রহণ ব্যবস্থায় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রস্তুতির চিত্র তুলে ধরা হয়। শ্রীপুর উপজেলার গয়েশপুর, আমলসার, শ্রীকোল, শ্রীপুর, দ্বারিয়াপুর, কাদিরপাড়া, সব্দালপুর ও নাকোল এই আটটি ইউনিয়নের মোট ৫৮টি ভোটকেন্দ্রের ৩১৬টি ভোটকক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

প্রশাসন ও জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয়, নারী ও প্রতিবন্ধীবান্ধব বুথ, বিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং ভোটগ্রহণ সংশ্লিষ্ট জনবল চূড়ান্তকরণসহ সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী,উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৮১০ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮১৪ জন। ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক পৃথক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রের প্রবেশ ও বাহির পথ, ভোটার লাইনের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা মনিটরিং ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো সরাসরি যাচাই করেন। একই সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এটি অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে কোনো ধরনের অনিয়ম, শৈথিল্য কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা বরদাশত করা হবে না। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের বলেন, মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম জেলা প্রশাসনের সরাসরি তদারকিতে চলছে। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত জনবলের ভূমিকা ও শৃঙ্খলা সবকিছু কঠোরভাবে নজরদারিতে রয়েছে। কোনো পর্যায়ে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ভোটকেন্দ্রগুলোকে ঘিরে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্তরভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ প্রস্তুত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান জানান, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একটি প্রশ্নের মাধ্যমে চারটি বিষয়ের ওপর ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা আর্মি ক্যাম্প কমান্ডার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।