শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কে তুর্কি অভিনেত্রী!
সৌদি আরবের রিয়াদে জমকালো ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে বসেছিল তারার মেলা। সেখানে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরেই এখন নেটদুনিয়ায় বইছে বিতর্কের ঝড়। একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করার দাবি উঠেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, মঞ্চে শাহরুখ খান যখন বক্তব্য দিচ্ছেন, দর্শক সারিতে বসে ফোনে ভিডিও করছেন হান্দে। মুহূর্তেই শাহরুখ-ভক্তরা দাবি করতে থাকেন, তুর্কি সুন্দরীও বুঝি ‘কিং খান’-এর জাদুতে মুগ্ধ। কিন্তু ভক্তদের এই উন্মাদনায় জল ঢেলে দেয় হান্দের নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি।

আপনার মতামত লিখুন