খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নানের বিশাল গণমিছিল, পথসভা ও উঠান বৈঠক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নানের বিশাল গণমিছিল, পথসভা ও উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান এর কর্মী সমর্থকরা এক বিশাল গণমিছিল করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গণ মিছিলের পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর চৌরাস্তা, মদিনা বাজার রাস্তা, মোল্লাবাড়ির সামনে ও উভারামপুর চৌরাস্তায় বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে গনমিছিলটি উভারামপুর চৌরাস্তায় এসে শেষ হয়।

‎পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা গ্রপের পরিচালক(বাণিজ্যিক ) এ, বি, এম শামছুল হাসান হিরো।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ ইমান হোসেন, সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, এমরান হোসেন প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।