চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নানের বিশাল গণমিছিল, পথসভা ও উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান এর কর্মী সমর্থকরা এক বিশাল গণমিছিল করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গণ মিছিলের পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর চৌরাস্তা, মদিনা বাজার রাস্তা, মোল্লাবাড়ির সামনে ও উভারামপুর চৌরাস্তায় বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে গনমিছিলটি উভারামপুর চৌরাস্তায় এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা গ্রপের পরিচালক(বাণিজ্যিক ) এ, বি, এম শামছুল হাসান হিরো।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ ইমান হোসেন, সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, এমরান হোসেন প্রমুখ।



আপনার মতামত লিখুন