খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় রয়েছেন যারা

খান ইফতেখার, নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় রয়েছেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের- কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রনেতার নাম।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হুসাইন, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ আরও কয়েকজন নেতা।
‎
‎এছাড়াও প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ।

‎দলীয় একটি সূত্র জানায়, দলের দুঃসময়ে ত্যাগ ও সংগ্রামের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে ক্লিন ইমেজ ধরে রাখার বিষয়টি বিবেচনায় এনে নতুন কমিটিতে কয়েকজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক আলোচনায় আছেন ২০০৯-১০ সেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, নীরবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় কার্যক্রম পালন করা একনিষ্ঠ কর্মী, ক্লিন ইমেজের বরিশাল বেল্টের সিনিয়র ছাত্রনেতা মোঃ বায়েজিদ হুসাইন। আরও রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল এবং ছাত্রদল মনোনীত ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী (২০১৯) ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এছাড়াও কেন্দ্রিয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এর নাম ও বেশ আলোচনায় রয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।
‎
‎উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।