খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

১৪ দফা দাবীতে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ গাজীপুরের আয়োজনে র‍্যালি

‎শফিকুল ইসলাম শামীম, গাজীপুর
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
১৪ দফা দাবীতে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ গাজীপুরের আয়োজনে র‍্যালি

১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আয়োজনে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১লা মে-২০২৬ শুক্রবার সকাল ১০ টায় গাজীপুর চৌরাস্তায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।এই দিবসটির তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক শ্রমিকনেতা তমিজউদদীন তনু এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর গাজীপুর মহানগর এর সভাপতি শফিউল আলম। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর জোটের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ কাইয়ুম আলী, ফজলুর রহমান, লুৎফর রহমান, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের বর্তমান নানা সমস্যা, বঞ্চনা ও চলমান শ্রম অসন্তোষের বিষয় তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।সমাবেশের উত্থাপিত দাবিগুলো হলো-বিজিএমইএ ডাটাবেইজের EMPLOYEE Profile থেকে Job History ডিলেট করতে হবে।শ্রমিকদের জন্য সরকারিভাবে শ্রমিক কার্ড প্রদান করতে হবে। কর্মহীন শ্রমিকদের জন্য বেকার ভাতা প্রদান করতে হবে।

অবিলম্বে সকল বন্ধ কারখানা চালু করতে হবে।৫ আগস্টের পর শ্রমিক ও শ্রমিকনেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ডার্ড গ্রুপ, সিজন্স ড্রেসেস লিঃ, বিএইচ আইএস অ্যাপারেল লিঃ, নাসা গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইল লিঃ, টিএনজেড গ্রুপ, প্যারাগন সিরামিক ইন্ডাঃ লিঃ এবং মাহমুদ গ্রুপে দীর্ঘদিন ধরে চলমান শ্রম অসন্তোষ স্থায়ীভাবে নিরসন করতে হবে।।

শ্রম আইন ২০০৬-এর ১২৪(ক) ধারা অপব্যবহার করে আপোষ-মীমাংসার নামে শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ বন্ধ করতে হবে। শ্রম আদালতের বিভিন্ন অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শ্রমিকদের দায়েরকৃত মামলাসমূহ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে রানা প্লাজা ও তাজরিন অগ্নিকাণ্ডসহ সকল শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় ন্যূনতম (মর্যাদাপূর্ণ) মজুরি ঘোষণা করতে হবে।। জাতীয় সংসদে বিশেষ কোটায় শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

কর্মসংস্থান রক্ষায় কারখানা থেকে বিচ্ছিন্ন গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে। শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। ‎শ্রম সংস্কার কমিশন কর্তৃক সংশোধিত শ্রম আইন এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করতে হবে।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি গাজীপুর মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক-কর্মচারী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উল্লিখিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।