আলহাজ্ব এম এ হান্নান এমপি
জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মুক্তিযোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের সকল সমস্যা নিরসনে সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক কল্যানের করনীয় গবেষনামুলক কার্যক্রম ও বিদ্যমান সমস্যা নিরসনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ উপজেলা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান একথা বলেন।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের আয়োজনে ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটোয়ারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের পরিচালক মোঃ হাবিবুর রহমান।

অন্যান্যেদের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের যুগ্ম পরিচালক আবুল কাশেম চৌধুরী, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন এবং ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেন ১৯৮৫ সাল থেকে আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযোদ্ধাদের পাশে সার্বিক সহযোগিতায় ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান বলেন বর্তমান সরকার অতীতেও মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করেছেন এবং বর্তমানে আরো ব্যাপক উদ্যোমে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুরোধে যুগ্ম সচিব হাবিবুর রহমান আরো বলেন অসুস্থ মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক সেবার জন্য প্রয়োজনে ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্হা করা হবে।



আপনার মতামত লিখুন