খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মোতাহার আলী বেলাল

মানুষের আস্থার প্রতীক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
মানুষের আস্থার প্রতীক

মোতাহার আলী বেলালের রাজনৈতিক জীবন শুরু হয় তৃণমূল থেকে। ছাত্রজীবন থেকেই তিনি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোতে তার উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বিশ্বাস করেন—রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম।

তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা। যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে তিনি সবার আগে মানুষের পাশে দাঁড়ান। বন্যা, ঝড় কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে তার সক্রিয় উপস্থিতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে।

একজন আদর্শবান নেতা হিসেবে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেন। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সবসময় কঠোর। তিনি মনে করেন, একটি উন্নত সমাজ গড়ে তুলতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তার এই নীতিনিষ্ঠ অবস্থান তরুণ প্রজন্মকেও রাজনীতিতে ইতিবাচকভাবে অংশগ্রহণে উৎসাহিত করছে।

মোতাহার আলী বেলালের ভবিষ্যৎ পরিকল্পনাতেও রয়েছে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। তিনি একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে নয় মানুষ ভালবাসে তার আদর্শ কে। দলমত নির্বিেষে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই নেতা। বার বার নির্যাতিত কারাবন্দী এই নেতা ইচ্ছে করলে দলের দাপটে নিজের ক্ষতিকে পুষিয়ে নিতে পারতেন।সেটা না করে শত কষ্ট বুকে চাপা দিয়ে দল এবং দেশ ও দেশেরে মানুষের কথা চিন্তা করে জিবনের সব কষ্ট বিসর্জন দিয়ে রাজনিতির মাঠে নিজেকে সক্রিয় রেখেছেন যার কারনে বর্তমান এমপি মাহমুদুল হক রুবেলের খুবই আস্থাভাজন একজন নেতা।

সবশেষে বলা যায়, মোতাহার আলী বেলাল শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি মানুষের আস্থার প্রতীক। তার সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই সকলের প্রত্যাশা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।