খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মহাসড়কে নিরাপত্তা জোরদার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা নির্দেশ

সৈয়দ ফখর উদ্দিন শাকিল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
মহাসড়কে নিরাপত্তা জোরদার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে আইন শৃংখলা রক্ষা , যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে হাইওয়ে পুলিশ অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন খাটিহাতা হাইওয়ে থানায় এসে পরিদর্শন করে শেষে বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এসে পরিদর্শন করে থানার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করের।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা ।

প্রধান অতিথি বলেন , হাইওয়ে পুলিশের জন্য কল্যাণ মূলক সকল পদক্ষেপ গ্রহণ এবং পুলিশের কাজ কর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা শৃঙ্খলা,নিষ্ঠা ,পেশাদারিত্ব ও স্বচ্ছতা, আন্তরিকতা ও পেশা দায়িত্ব নিয়ে ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে কোরবানির পশু বাহী যানবাহন যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে , সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। তিনি আরো বলেন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। পরিদর্শনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।