খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি প্রদান

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি প্রদান

‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ কিস্তি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তি এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তির বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

চাঁদপুরে ঢাবিয়ানের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পুরবী সরকার শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল।

 

চাঁদপুরে শনিবার ঢাবিয়ানের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এবিএম শামছুল হাসান (হিরু) -ঢাকার ডাক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) ও সাবেক ঢাবিয়ান এবিএম শামছুল হাসান হিরু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ঢাবিয়ান ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী,দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল -বিন -বাশার,চাঁদপুর ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক সফিউদ্দিন মিতুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, অর্থ সম্পাদক মো. মাসুদ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন মজুমদার,
মিডিয়া ও আইটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিসাত, সদস্য তানজিল আহমেদ, মো. মাহবুবুর রহমান, মো. রেদওয়ান, মো. মমিনুল ইসলাম, মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানরা।

বক্তারা বলেন, কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই চাঁদপুরে ঢাবিয়ান কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

 

চাঁদপুরে শনিবার ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ -ঢাকার ডাক।

তারা আরও বলেন, চাঁদপুরে ঢাবিয়ানের এই মানবিক উদ্যোগ উচ্চশিক্ষায় আগ্রহী অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, যা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সংকটের কারণে তাদের স্বপ্নপূরণের পথে বাধার সম্মুখীন হয়। চাঁদপুরে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি কার্যক্রম সেই বাধা দূর করতে কার্যকর ভূমিকা পালন করছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে নয়, বরং সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আস্থা ও বিনিয়োগ হিসেবে দেখতে হবে। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষে চাঁদপুরে ঢাবিয়ানের সকল সদস্য, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শিক্ষাবৃত্তি কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত করে অধিক সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।