নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা এবিএম শামছুল হাসান হিরু
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক এফডিআর গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর বিএনপি নেতা এবিএম সামছুল হাসান হিরু। বুধবার (১০ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি নতুন এই কমিটিকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় এবিএম সামছুল হাসান হিরু বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মূল চালিকাশক্তি। নতুন কমিটির এই সাহসী ও ত্যাগী নেতৃবৃন্দ তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি’র এই নেতা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের ওপর বড় দায়িত্ব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি রাজপথে আপোসহীন ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।
এবিএম শামছুল হাসান হিরু নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে আরও বেশি সক্রিয় ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান।



আপনার মতামত লিখুন