খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গোদাগাড়ীতে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
গোদাগাড়ীতে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ভবনের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের মান নিয়ন্ত্রণ ও তদারকিতে রয়েছে গাফিলতি।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের নতুন ভবনের গাঁথনি কাজে জল-দাগি ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও নির্মাণকাজে ব্যবহৃত রড নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ভবনে দুই নম্বর গ্রেডের ও জং ধরা রড ব্যবহার করা হচ্ছে, যা ভবনের স্থায়িত্ব ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণকাজের অনিয়মের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদ জাহাঙ্গীর ময়না-এর একটি ভিডিওতে অনিয়মের বিষয়টি স্বীকার করার দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের তীর উঠেছে ভবন নির্মাণের ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে নিম্নমানের কাজ বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার জহুরুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ আব্দুস সালাম বিপ্লব-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয়দের সাক্ষাৎকারে বক্তব্য দেন উত্তরা পল্লী উন্নয়ন সমিতির ক্রিয়া সম্পাদক আনিকুল ইসলাম (কুড়হান) এবং সভাপতি মো. শামীম ইকবাল খঞ্জন,বক্তব্যে তারা বলেন বিষয়টি খুবই দুঃখ জনক, ইস্কুলের বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখে ব্যাবস্থা নেওয়ায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।