খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, সম্পাদক আলমগীর

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. নুরুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৫৯ জন ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল ইসলাম বাচ্চু ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. হারুনুর রশীদ পান ১৩৫ ভোট।

সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন মো. এনামুল হক। তার প্রতিদ্বন্দ্বী টেলিভিশন প্রতীকের মো. জহিরুল ইসলাম পান ৮১ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মো. আক্তারুজ্জামান বাবু পান ২৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের মো. জালাল উদ্দিন রুবেল পান ১৩৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন মো. সাইফুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন অমিত বড়ুয়া।

নির্বাচনের আগে দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক—এই দুই পদে একাধিক প্রার্থী না থাকায় দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মো. কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের নির্বাচনে উপ-পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল কুদ্দুছ। সদস্য হিসেবে ছিলেন মো. জাফর উল্লাহ ও মোহাম্মদ নাছিরুল আলম।

প্রসঙ্গত, গত ২১ মে ২০২৬ তারিখে Bandarban Microbus Sramik Union নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় এবং ২৪ মে মনোনয়ন জমা কার্যক্রম শেষ হয়। যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে ১ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।