খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী উদ্বোধনের সাথে সাথে ফরিদপুরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। এ উপলক্ষে আজ বুধবার বিকেল তিনটায় জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হেলিন জেরিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হেলিন জেরিন খান বলেন, “সরকারি এই ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সরকারের এই কল্যাণমুখী উদ্যোগ যেন প্রতিটি যোগ্য মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো প্রকৃত সুবিধাভোগী যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের কড়া নজর রয়েছে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণের এই মহতী উদ্যোগের মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ডিজিটাল এই কার্ডের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারগুলোর কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে যাবে এবং এখানে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আজ বোয়ালমারী থেকে যে কার্যক্রম শুরু হলো, তা পর্যায়ক্রমে জেলার প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া হবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী কর্তৃক মূল কার্যক্রম উদ্বোধনের পরপরই অনুষ্ঠানের অতিথিবৃন্দ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২০ জন প্রান্তিক নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কার্ড হস্তান্তরের মধ্য দিয়েই সমগ্র ফরিদপুর জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের ঐতিহাসিক সূচনা হলো।

উদ্বোধন শেষে জানানো হয়, আজ বোয়ালমারী উপজেলা থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রমের পর ধারাবাহিকভাবে জেলার বাকি সব উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্ধারিত সুবিধাভোগীদের মাঝে পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।