খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

তা‌নিয়া আক্তার, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও রয়েছে নানা ধরনের প্রতিভা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জের মুন্সীরহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও উন্নয়নে পরিচালিত অটিজম স্কুল পলক এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়। একটি পরিবারে অটিজম শিশু থাকা কোনো অভিশাপ নয়। তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী পলক অটিজম স্কুলের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারাও সাধারণ শিক্ষার্থীদের মতো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদত মানু এবং অ্যাডভোকেট মোঃ শাহিন মিজিসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে পলক অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।