খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা উপদেষ্টা চাঁদপুরের কৃতি সন্তান ড. মাহাদী আমিন

আলমগীর বাবু, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা উপদেষ্টা চাঁদপুরের কৃতি সন্তান ড. মাহাদী আমিন

চাঁদপুরের কৃতি সন্তান ড. মাহাদী আমিন দেশের শিক্ষা, গবেষণা ও নীতি-নির্ধারণী অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সম্প্রতি তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে আলোচনায় এসেছেন।

জানা যায়, ড. মাহাদী আমিন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশনে তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক ‘বাংলাদেশ পলিসি ফোরাম, ক্যামব্রিজ’-এর সভাপতির দায়িত্বও পালন করেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান যেমন আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড এবং লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ একাধিক প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি নীতি-নির্ধারণী কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন ড. মাহাদী আমিন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তার শিক্ষাগত ও পেশাগত সাফল্য আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। অনুপ্রেরণামূলক জীবনগাঁথা ও অর্জনকে তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি তথ্যচিত্র নির্মাণ করেছে বলে জানা গেছে।

বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছেন।

চাঁদপুর জেলার সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সন্তান ড. মাহাদী আমিনের এ সাফল্যে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, তার অর্জন নতুন প্রজন্মকে শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।