খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিবন্ধী দম্পতির বাড়ি ও মার্কেট দখলের অভিযোগ, পাল্টা অস্বীকার অভিযুক্তের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
প্রতিবন্ধী দম্পতির বাড়ি ও মার্কেট দখলের অভিযোগ, পাল্টা অস্বীকার অভিযুক্তের

চাঁপাইনবাবগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী দম্পতির মালিকানাধীন মার্কেট ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন এবং তার ছোট জামাই সোহেল রানার বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।

শনিবার (২০ জুন) সকালে জেলা শহরের হুজরাপুর এলাকায় অবস্থিত চাঁপাই প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বড় জামাই এ. কে. আজাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ. কে. আজাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকায় অবস্থিত একটি মার্কেট ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পর সংশ্লিষ্ট আর.এস. দাগ নং-১১৪৯-এর জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করেন।

তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোশারফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা গত এক বছর ধরে জোরপূর্বক মার্কেট ও বাড়িটি দখল করে রেখেছেন। শুধু তাই নয়, তারা প্রতি মাসে ওই মার্কেট থেকে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া আদায় করছেন বলেও দাবি করেন তিনি।

এ. কে. আজাদ আরও অভিযোগ করেন, সম্পত্তির দখল ছেড়ে দেওয়ার জন্য বললে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। বিষয়টির আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।