খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

চাঁদা না দেয়ায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের প্রবাসী সুজনের বাড়ীতে হামলা চালিয়ে কিশোর গ্যাঁট এর সদস্যরা সংবাদ কর্মী আনোয়ার পারভেজ ও তার সদ্য বিদেশ ফেরত ছোট ভাই আবু সুজনকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে । আহতরা স্থানীয় হাসপাতালে চিৎসাধীন রয়েছে ।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কেউ গ্রেফতার হয়নি ।

ভুক্তভোগীরা জানায় , গত ২৮ যে আবু সুজন পিতা মৃত আবুল তাহের ফ্রান্স থেকে আসে । গত ২৮ জুন সে দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে তার ঘরের সামনে বসে আছে । এসময় ঐ এলাকার কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত ভাবে রড , কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে । এসময় সে দৌড়ে স্থানীয় সেলিম মেম্বারের বাড়ীতে আশ্রয় নেয় । পরে তার বোন ইয়াসমিন আক্তারের শৌর চিৎকারে সংবাদ কর্মী আনোয়ার পারভেজ এগিয়ে আসলে সন্ত্রাসী সাইফুল তাকেও পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এবং সাইফুলের ছোট ভাই আনোয়ারের মাথায় হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ মারে । ঘটনা চলাকালীন সময়ে সন্ত্রাসীরা তাদের পুরো বাড়ী ঘেরাও দিয়ে রাখে । এ সম তারা ৯৯৯ এ ফোন দিলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বেগমগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে । আনোয়ার পারভেজের বোন ইয়াসমিন আক্তার জানায় , বিদেশ থেকে এসে আমার ভাই খেলাধুলার জন্য প্রায় ১ লক্ষ টাকা স্থানীয় যুবকদের কে দিয়েছে । এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো ।

এ ব্যাপারে তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।