খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৫৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন 

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৫৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন 

‎চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ২ জুলাই,সকল বোর্ডের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পযন্ত চলবে। প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে, একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) বাংলা ২য় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এতে ফরিদগঞ্জে ৮র্টি কেন্দ্রে ২৫৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এইচএসসি ৪টি কেন্দ্র, সমমান আলিম ৩টি কেন্দ্র, কারিগরি ১টি কেন্দ্র।

‎কেন্দ্রগুলি হল ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, গৃদকালেন্দিয়া হাজরা হাসমত ডিগ্রি কলেজ, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ, সান্দ্রা ইমাম আলী কলেজ (গাজীপুর) মাদ্রাসা কেন্দ্রগুলো হলো ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা, সান্দ্রা আলিয়া মাদ্রাসা, রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়। এ বছর ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলীর কলেজ কেন্দ্র ৩৬০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে,ছেলে ৬৫জন, মেয়ে ২৯৫ জন। গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫১জন ছেলে ১১৫ জন, মেয়ে ২৩৬ জন। ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ৩১০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে মেয়ে ১৪৯ জন, ছেলে ১৬১জন।চান্দ্রা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৮০ জন, রূপসা কেন্দ্রে ৮৪ জন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।