খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর আরডিএ মার্কেটে বোমা আতঙ্ক, পরে জানা গেল মিউজিক ডিভাইস

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
রাজশাহীর আরডিএ মার্কেটে বোমা আতঙ্ক, পরে জানা গেল মিউজিক ডিভাইস

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার ৭ নম্বর গলিতে একটি স্কুটিতে অজ্ঞাত ডিভাইস দেখে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুটির মালিক ডিভাইসটি দেখে ভয় পেয়ে যান এবং দ্রুত খবর ছড়িয়ে পড়লে পুরো মার্কেট এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,রাতের দিকে এক অজ্ঞাত যুবক স্কুটিতে কিছু একটা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর মালিক সেটি দেখতে পেয়ে বোমা ভেবে আতঙ্কিত হন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে মার্কেটজুড়ে।

 

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ডিভাইসটি পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি কোনো বিস্ফোরক নয়।

 

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, উদ্ধার হওয়া ডিভাইসটি মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। এটি সম্পূর্ণ নিরাপদ।

 

 

গাজিউর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করছি, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই কেউ ইচ্ছাকৃতভাবে ডিভাইসটি লাগিয়ে রেখে গেছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে,জনমনে অযথা আতঙ্ক ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।