রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব
রাজশাহী,৫ জুলাই ২০২৬ইং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা রাজশাহীর শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মূল বক্তব্য,রাজশাহী আমার ভালবাসার জায়গা,এমপি হাবীবা বলেন,আমার শিক্ষার হাতে খড়ি এই রাজশাহী থেকে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করার প্রত্যাশা আমার অনেক বেশি। রাজশাহী দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসেবে এখানকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব।শিক্ষা নগরীর গুরুত্ব:রাজশাহীকে ‘শিক্ষা নগরী’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল শিক্ষাকে গুরুত্ব দেওয়া। এবারের বাজেটেও শিক্ষাখাতকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
জিডিপিতে বরাদ্দ বৃদ্ধি:বর্তমানে শিক্ষাখাতে জিডিপির ২% বরাদ্দ রয়েছে, যা আগামী পাঁচ বছরে ৫% এ উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বরাদ্দের বড় অংশ যেন রাজশাহী পায় সে জন্য তিনি কাজ করবেন। আহ্বান ও প্রত্যাশা
রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সে ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন।
প্রদানকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান এবং জেলা প্রশাসনকে মনিটরিং করার অনুরোধ করেন।
বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া চান। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করার আহ্বান জানান।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন এমপি মাহমুদা হাবীবা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় করার পরামর্শ দেন এবং জানান, এই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জেলা প্রশাসন মনিটর করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, ডিআরআরও আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এমপি হাবীবা দীর্ঘ পাঁচ বছর রাজশাহীর মানুষের সাথে কাজ করার অঙ্গীকার করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।



আপনার মতামত লিখুন