খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে ১৪০০ কেজি জিআর চাল বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে ১৪০০ কেজি জিআর চাল বিতরণ

রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন জিআর (সাধারণ সাহায্য) প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

 

আজ ৭ জুলাই,সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মোট ১ হাজার ৪০০ কেজি চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি এবং এলাকার অসচ্ছল পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন।স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রকৃত সুবিধাভোগীদের হাতে এই চাল তুলে দেওয়া হয়।

 

চাল বিতরণকালে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, “সরকারের এই দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ গ্রামীণ জনপদের দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী মানুষদের চিহ্নিত করে এই ১,৪০০ কেজি চাল ১৪০ জন সুবিধাভোগীর মাঝে বণ্টন করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।