খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রিপোর্টার, রাজশাহী
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাদকবিরোধী অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাছিম উদ্দিন।

আজ ৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

রাজশাহীর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই নাসিম উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন। অপরাধ দমন ও মাদক নির্মূলে অনন্য সাধারণ ভূমিকা রাখার জন্য মাসিক কল্যাণ সভায় তাঁকে রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে মনোনীত করা হয়।

 

এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসআই নাছিম উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। মাননীয় পুলিশ সুপার স্যারের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

 

পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। নাসিম উদ্দিনের মতো কর্মকর্তাদের এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

উক্ত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।