খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা পড়েছে যাত্রীবাহী দুই ট্রেন 

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা পড়েছে যাত্রীবাহী দুই ট্রেন 

চট্টগ্রাম টানা বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়ে পানিতে তলিয়ে গেছে সড়ক থেকে বাসাবাড়ি পর্যন্ত। সেই সাথে তলিয়ে গেছে রেল চলাচল রাস্তা রেল লাইন। যার ফলে পানির নিচে রেল লাইন তলিয়ে যাওয়ায় দুইদিক থেকে আটকা পড়ে আছে যাত্রীবাহী দুই ট্রেন। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। মঙ্গলবার ( ৭ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত পানি প্রবাহের কারণে জান আলী হাট স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে।

জানা গেছে, ষোলশহর থেকে জান আলী হাট রুটে অতিরিক্ত পানির কারণে রেললাইন তলিয়ে যায়। যার কারণে ঢাকা থেকে সকাল ৬ টা ৩০ মিনিটে ছেড়ে আসা কক্সবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এছাড়া সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দোহাজারী স্টেশনে আটকা পড়ে।

 

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রী কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে। রেললাইনে অতিরিক্ত পানি উঠায় ট্রেনটি সামনের দিকে এগুতে পারছে না। দীর্ঘক্ষণ এখানে আটকে আছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবুজাফর মজুমদার বাংলানিউজকে বলেন, বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে জান আলী হাট স্টেশনে ট্রেন আটকা পড়ে। এখন পানি কমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।