খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সভ্য ও মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত: রাজশাহী জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সভ্য ও মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত: রাজশাহী জেলা প্রশাসক

নারী ও শিশুর নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত না হলে একটি সভ্য, মানবিক ও উন্নত সমাজ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, নারী ও শিশুরা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার যৌথ দায়িত্ব।

 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাঈমুল হাছান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান।

 

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি রামিসার মতো শিশুদের ওপর সংঘটিত নৃশংস ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাও নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, যা বর্তমান পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।

তিনি নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।