খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ, ‘জ্বিনের আছর’ বলছে কর্তৃপক্ষ; প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ, ‘জ্বিনের আছর’ বলছে কর্তৃপক্ষ; প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুই দিনে শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার প্রায় শতাধিক এবং বুধবার সকাল পর্যন্ত আরও ৩৫ জন শ্রমিক বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাবের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেককে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। আল-হেরা হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন কবির জানান, তাঁদের হাসপাতালেই উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে কারখানা এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব বলেন, “শ্রমিকদের ওপর জ্বিনের আছর হতে পারে। এজন্য কারখানায় ইমাম এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।”

তবে শ্রমিকরা এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। শ্রমিক আশিক নুর বলেন, “আমরা কুসংস্কারের ব্যাখ্যা চাই না। কেন বারবার শ্রমিক অসুস্থ হচ্ছেন, তার প্রকৃত কারণ জানতে চাই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।