শ্রমিকদের আইকন হয়ে উঠেছেন রাজশাহীর মধু ভাই
রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মধু এখন জেলার হাজারো শ্রমিকের কাছে এক আস্থার নাম। শ্রমিকবান্ধব নেতা হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন অসহায় শ্রমিকদের সেবক হিসেবে।
ইউনিয়ন সূত্রে জানা গেছে, দিন-রাত এক করে মধু ভাই সর্বদা শ্রমিক ভাইদের আপদে-বিপদে পাশে দাঁড়াচ্ছেন। শ্রমিকরা যেন নিজেদের ন্যায্য অধিকার ও পাওনা বুঝে পান, সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা
মধু ভাইয়ের নেতৃত্বে ইতোমধ্যে অনেক শ্রমিক তাদের বকেয়া মজুরি, ক্ষতিপূরণ ও অন্যান্য ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন। শ্রমিকদের যেকোনো সমস্যায় তিনি তাৎক্ষণিক সাড়া দেন এবং মালিকপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করেন।
স্থানীয় শ্রমিকরা জানান,মধু ভাই আমাদের অভিভাবকের মতো। রাত ২টায় ফোন দিলেও তিনি রাস্তায় নেমে আসেন। তার জন্যই আমরা সাহস পাই।
এ বিষয়ে মোঃ মিজানুর রহমান মধু বলেন, শ্রমিক ভাইয়েরা আমার পরিবার। তাদের ঘাম-শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমার দায়িত্ব। যতদিন বেঁচে আছি, ইনশাল্লাহ শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে যাব। কেউ যেন বঞ্চিত না হয়, সেটাই আমার চেষ্টা থাকবে।
শ্রমিক নেতারা মনে করছেন, মধু ভাইয়ের মতো নেতৃত্ব থাকলে রাজশাহীর পরিবহন শ্রমিকরা আরও সংগঠিত ও নিরাপদ থাকবে।



আপনার মতামত লিখুন