খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফেইসবুকে স্টাটাস দিয়ে ইনকিলাবের জাবের – ঝুমার পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
ফেইসবুকে স্টাটাস দিয়ে ইনকিলাবের জাবের – ঝুমার পদত্যাগ

শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের কাছে ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ হস্তান্তরের ঘোষণা
​ঢাকা, ৮ জুলাই: ইনকিলাব কালচারাল সেন্টারকে এর প্রকৃত দাবিদার অর্থাৎ শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা নিজ নিজ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পৃথক পোস্টের মাধ্যমে এই যৌথ ঘোষণা দেন।
​ফেসবুক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের জোরালো দাবি এবং বিদ্যমান যাবতীয় দলিল-দস্তাবেজ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতেই এই হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী শাহাদাতবরণের পূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যা তিনি সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও নানাবিধ কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়।
​পরিস্থিতি স্পষ্ট করে জাবের লেখেন,
​”আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তাঁর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
​তিনি আরও জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) অবস্থায় রয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলো বাদে, তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য যাবতীয় আর্থিক হিসাব-নিকাশ খুব দ্রুতই প্রকাশ করা হবে। একই সাথে ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং তা এগিয়ে নিতে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।