খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই কৃষককে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।

 

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকায় হঠাৎ তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মাঠে থাকা অবস্থায় মো. নিজাম প্যাদার ৩টি এবং মো. রুহুল আমিনের ১টিসহ মোট ৪টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়। এতে ওই দুই প্রান্তিক কৃষক আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হন।

 

ক্ষতিগ্রস্ত কৃষকদের এই আকস্মিক বিপদের খবর পেয়ে দ্রুত তাদের পাশে দাঁড়ায় গলাচিপা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত গরু প্রতি ১০ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর অংশ হিসেবে ৩টি গরুর জন্য ক্ষতিগ্রস্ত কৃষক মো. নিজাম প্যাদাকে ৩০ হাজার টাকা এবং ১টি গরুর জন্য কৃষক মো. রুহুল আমিনকে ১০ হাজার টাকার চেক/নগদ অর্থ হস্তান্তর করা হয়।

 

আর্থিক সহায়তা প্রদানকালে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক এবং উপজেলা মৎস্য অফিসার জহিরুন নবী উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সমবেদনা জানান। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু হারিয়ে দিশেহারা কৃষকরা উপজেলা প্রশাসনের কাছ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।