গজারিয়ায় কমিউনিটি পুলিশিং এর মত বিনিময়ে সভা
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক,জুয়া,কিশোর অপরাধ,নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতি(৯জুলাই)বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে মো:কামরুজ্জামান রতন এমপি বলেন,আপনারা সবাই শপথ করুন,নিজে মাদক মুক্ত থাকবো,পরিবার ও সমাজকে মাদক মুক্ত করবো,আমরা সচেতন হলে দেশ মাদক মুক্ত হয়ে যাবে,বর্তমান তারেক রহমান এর সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমরা তা বাস্তবায়ন করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:কামরান হাসান অতিরিক্ত পুলিশ সুপার(সেবা)ইমরান আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম পিন্টু,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন এর কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।



আপনার মতামত লিখুন