রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল আটক
রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ
গত মঙ্গলবার (০৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজাদিয়া বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার বরেন্দ্র এলাকায় অভিযান চালায়।
সূত্র জানায়, বরেন্দ্র এলাকার একটি বাঁশ বাগানে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। তথ্য পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাগানের আশপাশে কোনো লোকজন বা মাদক কারবারীকে পাওয়া যায়নি। পরে তল্লাশি চালিয়ে বাঁশ বাগানের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ খুলে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট পাওয়া যায়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত ট্যাবলেটগুলো দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসাথে ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবির মহাপরিচালকের দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
ট্যাপেনট্রাডল এক ধরনের ব্যথানাশক ওষুধ যা নেশাদ্রব্য হিসেবে অপব্যবহার হয়। ভারত থেকে চোরাপথে দেশে এনে উচ্চমূল্যে বিক্রি করে মাদক কারবারীরা।
এ নিয়ে গত এক মাসে রাজশাহী সীমান্তে এটি বিজিবির তৃতীয় বড় মাদক উদ্ধার অভিযান।



আপনার মতামত লিখুন