অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মোহনপুরে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদণ্ড
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ কৃষি পণ্য জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার পুলিশ ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: আব্দুল মতিন।
অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন এবং সরকারি অনুমোদনহীন পণ্য মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
ইউএনও ফাহিমা বিনতে আখতার জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ধ্বংস করা হবে। কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন