রাজশাহী তানোরে পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রাজশাহী তানোর ১০ জুলাই ২০২৬ইং রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ৩টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বে একটি টিম উপজেলার বিলকুমারী বিল এলাকায় মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে সঙ্গীয় পিএসআই মোঃ তুহিন ভূঁইয়া, এএসআই মোঃ শফিকুল ইসলামসহ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ আছান আলী (২২) নামের এক যুবককে। তিনি তানোর উপজেলার তাতিয়ার পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আছান আলীর বিরুদ্ধে সিআর মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজা প্রদান করা হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তানোর থানা পুলিশ।



আপনার মতামত লিখুন