খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিষিদ্ধ সিএনজিতে দাপট, ঝুঁকিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
নিষিদ্ধ সিএনজিতে দাপট, ঝুঁকিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে চলাচল করছে শতাধিক সিএনজিচালিত । এতে একদিকে যেমন মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দিনের বিভিন্ন সময়ে শতাধিক সিএনজিচালিত যাত্রী পরিবহন করছে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, কীভাবে তারা প্রশাসনের চোখ এড়িয়ে মহাসড়কে চলাচল করছে।


স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ধীরগতির এসব যান চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও বেড়ে যায়। তারা মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “আগামীকাল থেকে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজিচালিত বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ঘোষিত অভিযান বাস্তবায়িত হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।