খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ বিক্ষুব্ধ জনতার দিলেন ৪ গাড়িতে আগুন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ বিক্ষুব্ধ জনতার দিলেন ৪ গাড়িতে আগুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটকে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় একটি পিকআপ ভ্যান বিকল হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনা অভিমুখে ছেড়ে যাওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী দ্রুতগতির বাস দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি চড়াও হয়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছি। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।