খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ধামইরহাটে বিজিবির বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
ধামইরহাটে বিজিবির বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)। অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

​বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্ব পালন করছিল। সীমান্ত পিলার ২৫৬/৬-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় টহলরত অবস্থায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পায় একদল চোরাকারবারী। এ সময় তারা নিজেদের রক্ষা করতে মালামাল ফেলে দ্রুত ঘন অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেন।
​উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবি সদা তৎপর। সীমান্তে এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।