খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার সব রকম সহায়তা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। সোমবার ( ১৩ জুলাই ) চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষদের খোঁজ খবর নিতে ত্রাণ বিতরণকালে অসহায় মানুষদের পাশে সরকার থাকার অঙ্গীকারের কথা পূণ:ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী কেওচিয়া ইউনিয়নের দুর্গত মানুষদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানান।

 

তিনি বলেন, আমরা জানি গত সাত দিন যাবত আপনারা অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। আমরা সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি যেন এ কষ্টের দিন দ্রুতই শেষ হয়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই , প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে প্রধানমন্ত্রী তারেক রহমান। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শুধু এসময় আমরা আপনাদের মুখে খাবার তুলে দেব তা-ই নয়, পানি কমে যাবার পরে যাদের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাসা-বাড়ি মেরামতের খরচও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেয়া হবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষয়-ক্ষতি হয়েছে—তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সরকারের তরফ থেকে আমরা উদ্যোগ নেব।

 

তিনি বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রথম দিন থেকেই দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। স্থানীয় এমপিও শুরু থেকে কাজ করছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি এ কাজের আরও সমন্বয় সাধন করতে এবং আপনাদের কষ্টে পাশে থাকার জন্য। প্রত্যন্ত অঞ্চলে আসবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য করেছে এবং বিমান বাহিনী খাবার নিয়ে বিপন্ন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে উল্লেখ করে তিনি এসময় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।