খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৬ইং সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে তিন পর্বে বিভক্ত এই আয়োজনে ১২টি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম পর্বে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় পর্বে যোগ দেন সিএসই, ইইই, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪৫ মিনিটে শেষ পর্বে অংশ নেন ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃখাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃশামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লেঃকর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবঃ)পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড.আব্দুল আউয়ালসহ বিভাগীয় প্রধান,কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের নয়; এটি নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার সময়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সর্বাত্মক সহায়তা করবে।

প্রক্টর ড.আব্দুল আউয়াল শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। রেজিস্ট্রার একাডেমিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ পর্ব,মিট দ্য ভিসি’তে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি উপাচার্যকে প্রশ্ন করেন। উপাচার্য শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন এবং তাদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থিম সং-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য‘গম্ভীরা’পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।