খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভা নানা পদক্ষেপ নাম্বার প্লেট বিহীন ১৪০ টি অবৈধ টমটম

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌরসভা নানা পদক্ষেপ নাম্বার প্লেট বিহীন ১৪০ টি অবৈধ টমটম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে নম্বর প্লেট বিহীন ব্যাটারী চালিত অবৈধ টমটম আটক করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভা সামনে শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে নেমপ্লেট ( নম্বর প্লেট) ছাড়া অবৈধ ব্যাটারী চালিত টমটম আটকের উদ্যোগ নিয়েছে পৌরসভার একটি টিম শহরে প্রধান সড়কে অভিযান চালায়। এসময় কাগজপত্র নাম্বার প্লেট যাচাই-বাছাই করে অসংখ্য নাম্বার প্লেট বিহীন ১৪০ টি অবৈধ টমটম আটক করা হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান বলেন, পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী নির্দেশে শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে পৌরসভা নানা কর্মসূচী পালন করছে । টমটম আটকের পাশাপাশি যানজট সৃষ্টি কারী স্থাপনা উচ্ছেদ করার পর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার কাজ চলছে । তিনি আরো বলেন , অবৈধ টমটম আটক করার এ অভিযান অব্যাহত থাকবে । অপর দিকে শায়েস্তাগঞ্জ টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভা এসে পৌরসভা প্রশাসকের কাছে আটককৃত নাম্বার প্লেট বিহীন টমটম আটক বিষয়ে আলোচনা করা হয় । যেসব টমটম এখন পর্যন্ত নাম্বার প্লেট ছাড়া পৌর শহরে অবৈধ ভাবে চলাচল করছে আগামী ২০ জুলাই মধ্যে পৌরসভায় বকেয়া পাওনা সহ সকল টাকা দিয়ে বৈধভাবে নাম্বার প্লেট নেওয়া হবে বলে সুপারিশ করছেন শায়েস্তাগঞ্জ পৌরসভা টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর পক্ষে জিম্মায় নিয়ে আটককৃত অবৈধ টমটম ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ও পৌরসভার কর্মকতা ও কর্মচারী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।