খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ 

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলার তিন আসামি জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার বাদি আমির হোসেনের মেয়ে সালমা (৩৬) শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

 

ভুক্তভোগী আমির হোসেন (৬৫) শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে। অভিযুক্তরা একই এলাকার কাজল মিয়ার স্ত্রী মোরশিদা (৪০), মৃত মাইনুদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৬২) এবং রিয়াজ উদ্দিনের স্ত্রী আয়না বিবি (৫০)।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী আহত খাইরুনাজাত (৫৫) বলেন, একই গ্রামের কাজল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা আমার বসত বাড়ীর দক্ষিণ পাশে জমিতে সীমানা আইলসহ মাটি কেটে ক্ষতি সাধন করে। তিনি (খাইরুনাজাত) বাধা দিলে অভিযুক্তরা কোদাল, লোহার রড় ও লাঠি দিয়ে তার দুই পা এবং হাতে আঘাত করে ভেঙ্গে ফেলে। এ ঘটনায় আমার স্বামী আমির হোসেন শ্রীপুর থানায় চার জনের নামে মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী কাজল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত প্রধান আসামী কাজল মিয়ার জামিন নামুঞ্জুর করে বাকি তিন আসামীর জামিন মঞ্জুর করে। রিয়াজ উদ্দিন, মোরশিদা এবং আয়না বিবি জামিনে এসে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে আমির হোসেন, তার মেয়ে সালমাসহ পরিবারের অন্যান্যদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, জামিনপ্রাপ্ত আসামিদের প্রকাশ্যে হুমকিতে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছেন। প্রশাসনের কাছে অনুরোধ, আমরা যেন নিরাপদে থাকতে পারি।

 

নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে ভুক্তভোগী খাইরুননাজাত (৫০) বলেন, “ন্যায়বিচারের আশায় মামলা করেছি। এখন আমাকে, আমার স্বামী ও পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম অসহায় অবস্থায় রয়েছি। প্রাণের নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।