খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাগমারাতে প্রশাসনের নির্দেশনার ৬ বছর পরও উচ্ছেদ হয়নি দখলদাররা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
বাগমারাতে প্রশাসনের নির্দেশনার ৬ বছর পরও উচ্ছেদ হয়নি দখলদাররা

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামে সরকারি রাস্তার জমি দখলমুক্ত না করেই হেরিংবোন (ইটের) সড়ক নির্মাণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা দখল করে রাখায় প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও দখলদারদের উচ্ছেদ করা হয়নি। ফলে বিকল্প হিসেবে রাস্তা বাঁকিয়ে নির্মাণ করতে হয়েছে। বর্তমানে একই স্থানে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দখলমুক্ত না করে কাজ শুরু হলে সরকারি রাস্তা স্থায়ীভাবে বাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে সরকারি রাস্তার জমি দখলের অভিযোগে প্রথম বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ২০২০ সালের ২৯ জুন এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে পুনরায় ইউএনও বরাবর আবেদন করেন। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, ২০১৮ সালে জোবায়েদ হোসেনের বাড়ির সামনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং জোবায়েদ হোসেন, সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বাগমারা উপজেলা শাখা” লেখা একটি সাইনবোর্ড টানানো ছিল।

এলাকাবাসীর অভিযোগ, সে সময় একাধিক অভিযোগ, মানববন্ধন ও প্রশাসনিক উদ্যোগের পরও দখল অপসারণ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প হিসেবে বাঁকা পথেই হেরিংবোন সড়ক নির্মাণ করে। পরে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সরেজমিন পরিদর্শন ও মাপজোখ শেষে দখলদারদের ২১ দিনের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে স্থানীয়দের অভিযোগ, ছয় বছর পেরিয়ে গেলেও সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি।

 

২০২১ সালে এলাকাবাসী তৎকালীন জেলা প্রশাসকের কাছেও আবেদন করেন। সর্বশেষ গত ২৯ জুন ২০২৬ রাজশাহীর জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে আবেদন করা হয়েছে। আবেদনে মৌজা ম্যাপ ও অনুমোদিত অ্যালাইনমেন্ট অনুযায়ী সরকারি রাস্তার সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ এবং সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, রাস্তার দখল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা বহুবার তাদের রাস্তা ছেড়ে দিতে বলেছি, কিন্তু তারা শোনেনি। আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সরকারি জায়গা দখল করে রেখেছিল। এখনো সেই দখল বহাল রয়েছে।

অভিযুক্ত জোবায়েদ হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি।

 

এ বিষয়ে এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাঠপর্যায়ে কাজ করছে। আমাদের কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো তাদের প্রতিবেদন হাতে পাইনি। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি)কে নিয়ে জমির পরিমাপ করার কথাও বলা হয়েছে। পরিমাপে যদি জমি ব্যক্তিমালিকানাধীন হয়, তাহলে সেটি বিবেচনায় নেওয়া হবে। আর সরকারি জমি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, আমি সেখানকার ইউএনও কে বলে দিয়েছি সেটা ব্যবস্থা নিতে,পরে আর খোঁজ নেয়া হয়নি আমি খোঁজ নিব। আর আমি এটা নেক্সট মিটিংয়ে এ বিষয়টা আলোচনা করবো।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।