খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলায় ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, ১৫ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে নির্যাতনের শিকার শিশুর মা রানী দাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর তানোরের ওই আদিবাসী তরুণী নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি (জিডি) এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীপ গ্রেগরীকে খালাস দেন। বক্তারা এ রায়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছর বিচার প্রক্রিয়া চলার পরও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। অবিলম্বে এ রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

একই সাথে চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণসহ সকল যৌন সহিংসতার দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।