খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় এ স্বীকৃতির অংশ হিসেবে তারা এ সুযোগ পান।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পাঠ্য শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার ওপরও গুরুত্বারোপ করেন এবং এসব কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

জানা গেছে, কুষ্টিয়া জেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া স্যার এবং একদল শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদলও জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জেলার সেরা বিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দৌলতপুরবাসীর জন্য একটি গৌরবময় অর্জন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।